সিলেটের সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিষ্ফোরক, স্কার্ফ সিরাপসহ আনুমানিক ১০ লক্ষ ৬০ হাজার ০৮ শত টাকার চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং এসআরবি।
সোমবার (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় এসআরবি এবং শ্রীপুর বিওপির টহলদলের যৌথ অভিযানে বিষ্ফোরক, স্কার্ফ সিরাপ এবং বিছনাকান্দি, বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, তামাবিল, শ্রীপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে গরু, কম্বল, আলু, টমেটো জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লক্ষ ৬০ হাজার ০৮ শত টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক নুর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




প্রতিদিন প্রতিবেদক



