দীর্ঘকাল থেকে অবহেলিত বালাগঞ্জের নশিওরপুর-হোসেনপুর-জনকল্যাণ বাজার সড়ক পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়কটি পাকাকরণ হলে স্থানীয় নশিওরপুর, ইব্রাহিমপুর, উজিয়ালপুর, হোসেনপুরসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক তাঁর নির্বাচনী অঙ্গীকার পালনের লক্ষে ইতোমধ্যে এ সড়কের জন্য ডিও লেটার প্রদান করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে প্রায় ৩কিলোমিটার দীর্ঘ এ সড়ক পাকাকরণের প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেট এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।
সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, সড়কটি নাজেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোথাও ইট সলিং, কোথাও কাদামাটিতে পিচ্ছিল অবস্থা। এলাকাবাসী জানিয়েছেন, বর্ষা মৌসুমে সড়কটিতে যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়।
আলাপকালে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনকালিন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালিক জনগুরুত্বপূর্ণ এ সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরই পরিপ্রেক্ষিতে পাকাকরণের জন্য ইতোমধ্যে তিনি ডিও লেটার প্রদান করেছেন।
সড়কটি পাকাকরণ কাজ সম্পন্ন হলে এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে। একই সাথে স্থানীয় নশিওরপুর, ইব্রাহিমপুর, উজিয়ালপুর, হোসেনপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার বাসিন্দার দীর্ঘকালের দুর্ভোগ লাঘব হবে।
এদিকে, সড়ক পাকাকরণ কাজের অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সড়কের প্রয়োজনীয় মাপজোক গ্রহণ করেছেন।
এ সময় দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবরু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আজম আলী, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, প্রবাসী মজমিল আলী, শরীফ আহমদ, সাব্বির আহমদ, প্রবীণ মুরুব্বি ইসলাম উদ্দিন, ইদ্রিস আলী, খলিল মিয়া, আব্দুল মালিক, আব্দুস সামাদ মনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



