শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শি.শুর মৃ.ত্যু

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৬ ১৬:৪২:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সকাল আটটার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছিলো। 


এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০ জন। বাকিদের উপসর্গ ছিল।


প্রতিবেদনে জানানো হয়- মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ৯ মাস। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে। অন্য দুজনের মধ্যে একজনের বয়স ৫ মাস। তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে এবং অপর শিশুটির বয়স ১ বছর। তার বাড়ি সুনামগঞ্জের শাল্লায়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৯২১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯৬৮, সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৯৫ এবং মৌলভীবাজারে ১৭২ জন রয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৭০রোগী ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫১৮ রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৮ এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন আছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স