মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতারণা করে প্রবাসী ভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগ

  • প্রকাশের সময় : ১৩/১০/২০২৬ ২০:১৪:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
2

সিলেটের বিশ্বনাথে দুই সহোদরের কাছে চরম প্রতারণার শিকার হয়েছেন এক যুক্তরাজ্য প্রবাসী। তিনি বিশ্বনাথ পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধোপাকলা গ্রামের ছুফু মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী খছরু মিয়া।


জানা যায়, ২০০০ সালে তিনি যুক্তরাজ্যে চলে যাওয়ার পর থেকে তার দুই সহোদর গৌছ মিয়া ও গয়াছ মিয়ার কাছে ওই প্রতারণার শিকার হন। এর পূর্বে গৌছ মিয়া ও গয়াছ মিয়ার জীবন-জীবিকা রক্ষা করার মতো কোন ব্যবস্থা ছিল না। খছরু মিয়া যুক্তরাজ্যে চলে যাওয়ার পর দেশে জায়গা জমি ক্রয় ও বাড়ি নির্মাণের জন্য বিশ্বাস করে তার পরিশ্রমের সম্পূর্ণ অর্জনের টাকা এই দুই সহোদরের কাছে পাঠান। কিন্তু তার দুই সহোদর গৌছ মিয়া ও গয়াছ মিয়া প্রতারণা করে প্রবাসী খছরু মিয়ার নামের পাশাপাশি জায়গা জমি ও বাড়ির দলিলে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছেন। অথচ তিনি এই গয়াছ মিয়া ও গৌছ মিয়ার এক ছেলেকে লন্ডনেও নেনে। তাদের বিয়ে ও পরিবারের খরচও প্রায় ২০ বছর ধরে চালিয়ে আসছিলেন।


সম্প্রতি তিনি জানতে পারেন, গৌছ মিয়া ও গয়াছ মিয়া প্রতারণার মাধ্যমে প্রবাসী খছরু মিয়ার সম্পদের দলিলে অংশীদার হয়েছেন। এরপর থেকে তিনি পাগলের মতো এলাকার মুরব্বিয়ানদের দ্বারে দ্বারে ঘুরছেন। একাধিকবার বিচার বৈঠক করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এমন অভিযোগ এনে এবং তদন্ত করে তার টাকায় ক্রয়কৃত সম্পদগুলো ফেরত পাওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন ওই প্রবাসী।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি নিজে এই লিখিত আবেদন দায়ের করেন।


জানতে চাইলে গ্রামের মুরব্বি ও সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্চু বলেন, খছরু মিয়া লন্ডনে যাওয়ার পর তার ভাইদের মাধ্যমে জায়গাজমি বা বাড়ির জায়গা ক্রয় ও ঘর নির্মাণ করেছেন সত্য। কিন্তু বর্তমানে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়ায় গ্রামের ও বাহিরের মুরব্বিয়ানরা সালিশে দেখে দেয়ার চেষ্টা করছেন।


জানতে চাইলে বিভিন্ন ভাবে যোগাযোগ করেও গৌছ মিয়ার মোবাইল নাম্বার না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স