বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বন্দরবাজার থেকে ছি.নতা.ই.কা.রী ফাহিম গ্রে.ফ.তার

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৬ ১৬:১৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেট নগরীর বন্দরবাজার থেকে সুইস গিয়ার চাকুসহ ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদ (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বন্দরবাজার রংমহল টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করে।


পুলিশ জানায়, অভিযানের সময় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা ধারালো চাকু প্রদর্শন করে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদকে আটক করা হয়। পরে তার কোমরে থাকা একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।


গ্রেফতার ফাহিম মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সৎপুর বন্নি এলাকার মৃত কানু মিয়া প্রকাশ দেলোয়ার মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেটের মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকার আলাউদ্দিনের বাসায় বসবাস করতেন।


এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ৪ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-০৯, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯)-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী থানা এবং সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় পেনাল কোড, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় আরও তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।


গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স