সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ধর্মপাশায় চেয়ারম্যান পদপ্রার্থী চন্দন খানের উঠান বৈঠক

  • প্রকাশের সময় : ২৩/১১/২০২৬ ১৭:৩০:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. চন্দন খানের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুধবহন গ্রামে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

​

মো. চন্দন খান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদের সদস্য।


এটিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান বক্তা হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী মো. চন্দন খান বলেন, এই ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সরকারি প্রতিটি অনুদান ও সুবিধা যেন প্রকৃত প্রাপ্য মানুষের হাতে পৌঁছায়, তা আমি শতভাগ নিশ্চিত করব। মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ গড়াই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। 


বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি তালুকদার।

​

এছাড়াও বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ খান, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক খোকন তালুকদার এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদ আহমেদ প্রমুখ।

​

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. চন্দন খানকে বিজয়ী করার আহ্বান জানান। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৪টি গ্রামের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স