সিলেট থেকে গ্রেফতারকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে তাদের হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
এর আগে পুলিশ গভীর রাত থেকে নগরীর জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্র্যান্ড প্যালেস নামের হোটেলের সামনে অবস্থান নেয়। এরপর বুধবার ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আটকরা হলেন, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানিয়েছেন, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন এমন তথ্য তাদের কাছে ছিল। মধ্যরাত থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।
আরও পড়ুন : সিলেট থেকে আওয়ামী লীগের সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪




প্রতিদিন প্রতিবেদক



