বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে তাপমাত্রা কমলো একদিনে ৬.৫ ডিগ্রি

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৬ ১৩:৪৬:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের কুয়াশাচ্ছন্ন চা বাগান
Share
11

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি শীতের আমেজ বইতে শুরু করেছে। যদিও অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের প্রভাব কম দেখা যাচ্ছে।


শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে।


শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বুধবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা গতকাল ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।


তিনি বলেন, একদিনে ব্যবধানে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যত সময় যাবে ততই তাপমাত্রা কমতে থাকবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স