বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার চোরাচালান জব্দ

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৬ ১৬:৫১:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুনসহ প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, লাফার্জ, বিছনাকান্দি, কালাইরাগ, সংগ্রাম, দমদমিয়া, প্রতাপপুর, সোনারহাট ও উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা টমেটো, বিভিন্ন ধরনের ফল, গরু, ক্রিম, চকলেট, আলু, চিনি, কম্বল, ওটস ও সনপাপড়ি জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন আটক করা হয়।


জব্দ করা এসব চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৮৮ হাজার ১৭০ টাকা।


সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স