সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বন্যার্তদের জন্য শিক্ষার্থীরা সংগ্রহ করলো ২ লক্ষাধিক টাকা

  • প্রকাশের সময় : ০৩/০৯/২০২৪ ০৬:৫২:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের বন্যার্তদের জন্য শিক্ষার্থীরা সংগ্রহ করলো ২ লক্ষাধিক টাকা।
Share
123

বিয়ানীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যায় আক্রান্ত বিভিন্ন পরিবারের মুখে হাসি ফুটাতে উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার অনুদান সংগ্রহ করেছে সাধারণ শিক্ষার্থীরা।


এক সপ্তাহের উদ্যোগ নিয়ে গত ১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ লাখ ২৯ হাজার ২৯৪ টাকা সংগ্রহ করেছে।


জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়ানোর জন্য ধবার বিয়ানীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের একটি দল রওয়ানা দেবে।


বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ফখরুল আলম টুটুল বলেন, আমরা সকল সাধারণ শিক্ষার্থী মিলে উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভাই বোনদের সহযোগিতায় দুই লক্ষাধিক টাকা সংগ্রহ করেছি যেগুলো দিয়ে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।


১৭ টি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য বিয়ানীবাজার সরকারি কলেজ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, বিয়ানীবাজার খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন, বিয়ানীবাজার পঞ্চখন্ড সরকারি উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল কালিজিয়েট স্কুক, তেরাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়,বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়, শেখ ওয়াহিদূর রহমান একাডেমি,বিয়ানীবাজার আদর্শ কিন্ডারগার্টেন, বিয়ানীবাজার মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়,জলঢুপ উচ্চ বিদ্যালয়, নিদনপুর সুপাতলা মহিলা উচ্চ বিদ্যালয়, লোকমান চৌধুরী একাডেমি,মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নালবহর উচ্চ বিদ্যালয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স