গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে শুক্রবার (১০ এপ্রিল) রাতে মৌলভীবাজার জেলার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা।
সভায় নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মৌলভীবাজার জেলার সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ এপ্রিল বিকেল ৪টা ৩০ মিনিটে চৌমুহনা দেওয়ানী মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের জেলার অন্যতম সমন্বয়ক ও মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ লেবার পার্টি মৌলভীবাজার জেলা সভাপতি মাছুম ফারুকী, এনসিপি জেলা সদস্য সচিব রুহুল আমিন, বিডিপি জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপি জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বিডিপি জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওলিউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মো. রহমত আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির জেলা সেক্রেটারি ডা. মো. লাভলু মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-প্রচার সম্পাদক হুসাইন আব্দুল আউয়াল, বিডিপির জেলা সহ-সম্পাদক প্রকৌশলী মো. নুরুল আলম চৌধুরী এবং বাংলাদেশ খেলাফত মজললিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান কামালী। নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল সফল করতে জেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।




প্রতিদিন ডেস্ক



