শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির নেতৃত্বে শিপন-সাইফুল্লাহ

  • প্রকাশের সময় : ২৭/০৪/২০২৬ ১৫:৪০:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
92

সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির ২ বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। মাঝখানে সরাসরি ব্যালটে ভোট হয় বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সংগঠনের ১৪৭ ভোটারের মধ্যে উভয় পদ্ধতিতে ভোট পড়ে ১২৬টি। 


ভোটগ্রহণ শেষে রাত ১টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে সৌদি আরব প্রবাসী মো. শিপন আহমেদ সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে কুয়েত প্রবাসী জিয়া আমিন বাস প্রতীক নিয়ে বিজয়ী হন।


এছাড়া কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি সাদেক হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, অর্থ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছবির, প্রবাসী সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারী ক্ষমতায়ন সম্পাদক উম্মে ইসরাত আল ফারিয়া, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক আশরাফুল হক তুহিন, শিক্ষা সম্পাদক শাহ গোলাম মোর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, মানবাধিকার সম্পাদক মো. কাজল রায়হান, ধর্ম সম্পাদক মোহাম্মদ নুর কামাল ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জ্বল আক্কাস। 


এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন ইংল্যান্ডের আইনজীবী ও সংগঠনটির উপদেষ্টা আমিন আফ্রিদি চৌধুরী, মুজিবুল হক মনি, কুয়েত প্রবাসী শামসুল ইসলাম রাজা ও আমেরিকা প্রবাসী আব্দুল মান্নান। এছাড়া ভোটগ্রহণ পর্যবেক্ষণে ছিলেন, ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। 


উল্লেখ্য: প্রবাসীদের ঐক্য, সহমর্মিতা ও কল্যাণে একতাবদ্ধ প্রয়াসে ২০২৪ সালের ৩০ জুন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। যার নিবন্ধন নম্বর -সুনাম-৯৬৯/২০২৬।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স