শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সিলেটে দেড় বছরের শিশুকন্যাকে হত্যা করলেন মা!

  • প্রকাশের সময় : ২২/০৫/২০২৬ ১২:৫২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
35

সিলেটে মায়ের হাতে দেড় বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনা ঘটেছে।


শুক্রবার (২২মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।


শিশুটির নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাতের মেয়ে।


এ ঘটনায় পুলিশ নিহত শিশুর মা সুবিনা জান্নাতকে আটক করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২মে) ভোরে আমির আলী ফজরের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। এসময় স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তুলেন। স্বামী মসজিদে নামাজ পড়তে গেলে স্ত্রী সুবিনা মেয়ে মায়মুনার হাত-পা বেধে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় তাদের আরেকটি সন্তানকে হত্যার চেষ্টা করলে ওই শিশু দৌঁড়ে মসজিদে গিয়ে বাবাকে ডেকে আনে। স্থানীয় লোকজন জানান সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক রোগী।


এদিকে, এই ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান।


বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানের মধ্যে মায়ুমা জান্নাত নামের শিশুটি ছিলো সবার ছোট। রাতে তার বাবা ফজরের নামাজ পড়তে গেলে মা তার সন্তানকে গলা কেটে হত্যা করে।


তিনি বলেন, সুবিনার স্বামী জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। নিহত শিশুর সুরতল রিপোর্ট প্রস্তুত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণে করা হয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স