শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

৮নং তোয়াকুল ইউপিবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জয়নুল ইসলাম

  • প্রকাশের সময় : ২৭/০৫/২০২৬ ০৬:৪২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
73

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটের ৮নং তোয়াকুল ইউনিয়নবাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জয়নুল ইসলাম।


গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ইউনিয়নবাসীকে এই শুভেচ্ছা জানান।


তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব, ঈদ মানে শান্তি ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করা।


এমন আনন্দঘন মুহূর্তে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, তরুণরাই সমাজের আসল শক্তি, ভবিষ্যতের নেতৃত্ব। তাদের স্বপ্ন, পরিশ্রম ও দায়িত্ববোধই পারে একটি ইউনিয়নকে এগিয়ে নিতে। তাই তিনি চান তরুণরা শুধু স্বপ্ন দেখবে না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে দক্ষতা, নৈতিকতা ও পরিশ্রমকে জীবনের অংশ করে নেবে।


জয়নুল ইসলাম বিশ্বাস করেন—তরুণদের শক্তি আর জবাবদিহিতামূলক সমাজব্যবস্থা একসাথে চললে ৮নং তোয়াকুল ইউনিয়ন হয়ে উঠতে পারে আরও উন্নত, সুন্দর ও সমৃদ্ধ একটি স্থান।


সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, এই ঈদ হোক ভ্রাতৃত্ব, শান্তি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুযোগ। সকলের জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স