শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সিলেটবাসীকে যুবদল নেতা শাহেল আহমদের ঈদের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : ২৭/০৫/২০২৬ ০৭:০২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
77

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেল আহমদ।


​এক শুভেচ্ছা বার্তায় শাহেল আহমদ বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান মহিমা নিয়ে হাজির হয়। আমাদের মনের সব কলুষতা ও অহংকার পরিহার করে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করা উচিত।


​তিনি আরও বলেন, ঈদুল আজহার মূল চেতনাই হলো ত্যাগ ও সহমর্মিতা। হিংসা-বিদ্বেষ এবং ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করাই এই উৎসবের শিক্ষা।


​শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে সবাই যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ও সুস্থভাবে ঈদ উদযাপন করতে পারেন, মহান আল্লাহর দরবারে সেই  প্রার্থনা করি।-বিজ্ঞাপন। 


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স