শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

গোয়াইনঘাট উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মরতুজ আলী

  • প্রকাশের সময় : ২৭/০৫/২০২৬ ০৭:১৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
39

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মরতুজ আলী।


​এক শুভেচ্ছা বার্তায় মরতুজ আলী বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মোৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দেওয়ার এক অনন্য শিক্ষা।


​তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মূহূর্তে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক উপজেলার প্রতিটি ঘরে ঘরে। দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা—ঈদ মোবারক।


​শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলাবাসীর শান্তি, সমৃদ্ধি ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স