পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলাবাসীকে উপজেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মোৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দেওয়ার এক অনন্য শিক্ষা।
শুভেচ্ছা বার্তায় তিনি গোয়াইনঘাট উপজেলাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করেন।




প্রতিদিন ডেস্ক



