পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেট নগরবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমার প্রাণপ্রিয় নগরবাসী, দীর্ঘ এক বছর পর আবার আমরা ঈদুল আযহা পালন করার সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। যে সমস্ত ভাইয়েরা বিগত ঈদের সময় এই দুনিয়াতে ছিলেন-তাদের অনেকেই এখন বেঁচে নেই। তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের অনেক মানুষ, একদম চা বিক্রেতা থেকে শুরু করে ছাত্র-জনতা এখনো অনেক কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করছে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন।
তিনি বলেন, বিশেষ করে আজকের এই ঈদুল আযহার দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই চার মাসের মধ্যে বাংলাদেশের জনগণের জন্য অনেক কিছু অর্জন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ পাক দীর্ঘায়ু এবং নেক হায়াত দান করেন। পাশাপাশি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। মরহুমা মা বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী, যিনি এই দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন।
নগরবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমার প্রাণপ্রিয় নগরবাসী, ঈদুল আযহাতে আমরা গরু জবাই করি। আমরা যেন এমনভাবে গরু জবাইয়ের পর গরুর যে আবর্জনা যেগুলো, যে সেগুলো যেন আমরা যত্রতত্র ফেলি না। কারণ এগুলো যদি আমরা নর্দমা-নালাতে ফেলি, তাহলে এগুলোর মাধ্যমে যে দূষিত বাতাস, সেই বাতাসের মাধ্যমে আমাদের জনজীবন বিপর্যস্ত ঘটবে। এবং আমরা যেন নদীর মধ্যে কোনো অবস্থাতেই গরুর আবর্জনা না ফেলি। সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক যে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য বলে দিয়েছেন, সেই জায়গাতে যেন আমরা ফেলি।আপনাদের সকলকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।




প্রতিদিন ডেস্ক



