মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

স্বামী মারা যাওয়ার ৮ বছর পরে সন্তান প্রসব!

  • প্রকাশের সময় : ২৬/১০/২০২৬ ২৩:৩৪:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ইন্টারনেট থেকে নেয়া ছবি
Share
9

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামে স্বামী মারা যাওয়ার প্রায় আট বছর পর এক নারীর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে গোপলারবাজার এলাকায় এক দাইয়ের ঘরে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় সূত্র জানায়, ওই নারীর স্বামী রাকিব মিয়া প্রায় আট বছর আগে মারা যান। মৃত্যুকালে তিনি চার কন্যাসন্তান রেখে যান। স্বামীর মৃত্যুর পর থেকে ওই নারী সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তার সন্তান প্রসবের ঘটনা জানাজানি হলে এলাকায় নানা সমালোচনা শুরু হয়।


স্থানীয়দের কয়েকজনের দাবি, স্বামীর মৃত্যুর কয়েক বছর পর একই গ্রামের এক বিবাহিত পুরুষের সঙ্গে ওই নারীর সম্পর্ক নিয়ে আগেও এলাকায় বিরোধের সৃষ্টি হয়েছিল। সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয় বলেও তাঁদের দাবি।


জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে গোপলারবাজা বাসস্ট্যান্ড জগৎ কবিরাজের আস্তানার পাশের একটি কক্ষে পেয়ারা বেগম নামের এক দাইয়ের রুমে দাইয়ের তত্ত্বাবধানে ওই নারী পুত্রসন্তান প্রসব করেন।


ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চললেও নবজাতকের পিতৃপরিচয় কিংবা এ-সংক্রান্ত কোনো অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।


এ বিষয়ে দাই পেয়ারা বেগমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, “আমি ওই মহিলার বাচ্চা প্রসবের সময় আমার দায়িত্ব পালন করেছি। তবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে হলে মেম্বার সাহেবের সঙ্গে যোগাযোগ করেই দেব।”


এ বিষয়ে দেবপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল আহমদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স