স্থানীয় একটি দৈনিক পত্রিকায় দিরাই থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম এর বিরুদ্ধে তথ্যহীন সংবাদ প্রকাশে দিরাইয়ে নিন্দার ঝড় বইছে। রাজনীতিক, সামাজিক, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণ এ সংবাদের নিন্দা জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় চলছে সংবাদের তীব্র নিন্দা ও সমালোচনা।
দিরাই উপজেলা যুবদল নেতা আজাদ মিয়া সংবাদের নিন্দা জানিয়ে বলেন, দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদের থানায় যোগদানের পর থেকেই মাদক কারবারি ও মাদক সেবিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও মাদক সেবিদের গ্রেপ্তার করে দিরাই’র সর্বস্তরের জনগণের প্রশংসা কুড়িয়েছেন। একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত সংগঠনের রাজাকারের বংশধরেরা তাদের ফায়দা হাসিলে ব্যর্থ হয়ে মাদক নির্মুলে সোচ্চার ওসির বিরুদ্ধে বানোয়াট সংবাদ পরিবেশন করছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জমিয়ত নেতা সৈয়দ উমেদ আলী বলেন, দিরাইয়ে পতিত সরকারের আমলে কেউকি আঙুল ফুলে কলাগাছ হয়নি? তাদের আমলনামা কেনো আজওবধি প্রকাশ হয়নি, এখন ও তারা বহাল তবিয়তে আছে, দিরাইয়ে রাজনৈতিক নেতা, সাংবাদিক সহ অগনিত দুর্ণীতিবাজ রয়েছে, তাদের আমল নামা নিয়ে কোনো নিউজ হয়নি? তিনি দিরাই এসে মাদক নির্মুলে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন, পতিত সরকারের আমলে দিরাই ছিল ইয়াবার সাম্রাজ্য তখন কারা ছিলেন সেই সাম্রাজ্যের হর্তাকর্তা? কারো সাহস হয়নি প্রতিবেদন করতে, আমরা দেখেছি কারা ছিল পদলেহনে ব্যস্ত। মাদক নির্মুলে ওসি সাহেবের ভূমিকা প্রশংসনীয়।আমরা ভালো কাজের প্রশংসা করি এবং মন্দ কাজের নিন্দা করি।
উপজেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন আমু বলেন, কতিপয় সংবাদকর্মী নামধারী নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কারী ওসির বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে মাদক কারবারি ও মাদক সেবিদের খুশি করতে চান, তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমি মাদক কারবারি ও মাদক সেবিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং প্রতিদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের সোচ্চার হওয়ায় মাদক কারবারি ও মাদক সেবিরা আমার পিছনে লেগেছে, আমি নিজ দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালনের চেষ্টা করি। ২০০৪ সালে ব্যাংক থেকে লোন নিয়ে আমার বাসার কাজ শুরু করি, আত্মীয়রা আমাকে সাহায্য করছেন, এখনো ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করে যাচ্ছি, আমার ক্যারিয়ার নষ্ট করতে পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে।




দিরাই প্রতিনিধি



