সারা দেশের ন্যায় যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের উদ্যেগে কানাইঘাটে 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’র যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ভার্চুয়ালের মাধ্যমে এ প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন। কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন অনুষ্টানটি বড় পর্দায় দেখানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রিড়ামোদী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক প্রতিযোগীরা উৎসব মুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্টানটি উপভোগ করেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) নামে এই বৃহৎ জাতীয় ক্রীড়া কর্মসূচি গ্রহণ করেছেন। যা ২০২৭ সাল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে উপজেলার তৃণমূল পর্যায় থেকে সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। এছাড়াও শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি তাদেরকে মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রাখাই হচ্ছে এ প্রতিযোগীতার মুল লক্ষ্য।
তিনি আরো বলেন কানাইঘাট উপজেলা থেকে ২ হাজার ৬০জন প্রতিযোগী রেজিষ্টেশন করেছেন। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা শুরু হয়েছে, যা পরবর্তীতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ স্বপ্নিল শুভ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি, হাজী জসিম উদ্দিন, আলমাছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব শহিদুর রহমান, আব্দুল খালিক, দপ্তর সম্পাদক দোলোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বদরুল আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কয়সর রশিদ, পৌর শাখার সভাপতি হাজী জালাল আহমদ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মামুন রশিদ, যুগ্ম আহবায়ক রুহুল আমিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’র মোট ৪টি স্তরে একজন প্রতিযোগী সর্বোচ্চ ২টি ইভেন্টে অংশ নিতে পারবে। প্রতিযোগীতার মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস।
এ প্রতিযোগীতার বিজয়ীদের জন্য থাকছে মেডেল, ট্রফি ও সনদপত্র। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার যারা এ প্রতিযোগিতার মাধ্যমে সেরা প্রতিভা’বান খেলোয়াড় হবেন তাদেরকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে পড়াশোনার সুযোগ দেওয়া হবে, যার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার।




কানাইঘাট প্রতিনিধি



