বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

কানাইঘাটে ছাত্রলীগের ঝ.টি.কা মি.ছি.ল

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৬ ২০:৩৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেটের কানাইঘাটের গাছবাড়ি বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাছবাড়ি বাজারে ২০/২৫ জন নেতাকর্মী হঠাৎ করে এ ঝটিকা মিছিল বের করে।


স্থানীয়রা জানিয়েছেন ৪/৫ মিনিটের মধ্যে মিছিলটি শেষ হয়। মিছিলে ‘শেখ হাসিনা ফিরবে’ বলে স্লোগান দেয় তারা।


জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা হামজা হেলালের মেয়ে ও ভাতিজার আকিকা অনুষ্টান ছিল গাছবাড়ি বাজারের আনারকলি কমিউনিটি সেন্টারে। সেখানে গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যায়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাদের সাথে থাকা আরো কয়েকজন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে হঠাৎ করে মিছিল বের করে পরে বাজার থেকে চলে যায়।


মিছিলের খবর পেয়ে থানা পুলিশ গাছবাড়ি বাজারে গিয়ে মিছিলকারীরে খুজতে থাকলেও কাউকে আটক করতে পারেনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স