মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ধর্মপাশায় কৃষি ও তথ্য সেবা প্রাপ্তি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০/১১/২০২৬ ১৮:২৮:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষক এবং কৃষি অফিস ও কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তাদের সাথে কৃষি ও বিভিন্ন তথ্য সেবা প্রাপ্তি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​

কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং মাঠ সহায়ক এম এ মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া, শাওন পোদ্দার, প্রেস ক্লাব সভাপতি সেলিম আহম্মেদ এবং কারিতাসের মাঠ সহায়ক এম এম আর সৌরভ প্রমুখ।

​

সভায় বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি, সময়োপযোগী তথ্য সেবা এবং সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষক এবং কৃষি বিভাগের মধ্যে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর জোর দেন বক্তারা। এ সময় ৩টি ইউনিয়নের ৩০জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স