রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে দৈনিক ভোরের চেতনার ২৮ বছর পূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : ১৫/১১/২০২৬ ২৩:০৬:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

দীর্ঘ ২৮ বছরের পথচলা পূর্ণ করেছে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের ভানুগাছ রোডের রাকিন টি-তে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


অনুষ্ঠানে দৈনিক ভোরের চেতনার শ্রীমঙ্গল প্রতিনিধি প্রধান শাহাদাত হোসেন অপুর সভাপতিত্বে এবং নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আখতার হোসেন মিন্টু।


প্রধান অতিথির বক্তব্যে শামীম আখতার হোসেন মিন্টু বলেন, একটি সংবাদপত্রের সাফল্য কেবল তার প্রকাশনার ধারাবাহিকতায় নয়, বরং মানুষের আস্থা অর্জন এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মধ্যেই নিহিত। দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে দেশের মানুষের কথা, অধিকার ও প্রত্যাশা তুলে ধরার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়।


তিনি বলেন, গণতন্ত্র, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন সংবাদমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকতা যেন কোনো চাপ বা প্রতিবন্ধকতার কাছে নতিস্বীকার না করে, সে জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম ও অধিকারবঞ্চনার বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বক্তব্যে তিনি দৈনিক ভোরের চেতনার সঙ্গে যুক্ত সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পাশাপাশি পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে উপস্থিত অতিথিরা পত্রিকাটির ২৮ বছরের পথচলাকে স্মরণ করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স