বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৬ ১৩:৩০:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের জেনিফার ব্যারেটো
Share
11

বিশ্বমঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস আর স্বপ্নের লড়াইয়ে শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীর স্বপ্নযাত্রা পেরিয়ে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট উঠেছে তার মাথায়। অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি হয়েছেন তৃতীয় রানারআপ। নিজের দেশের হয়ে পঞ্চমবারের মতো বিশ্বসুন্দরীর খেতাব জয়ের স্বপ্ন পূরণ না হলেও মঞ্চে প্রশংসিত হয়েছে তার পারফরম্যান্স।


মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ প্রতিযোগী অংশ নেন। দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত শীর্ষ পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।


চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সবকিছু ছাপিয়ে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের আনন্দে ভাসেন তিনি।


এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।


অন্যদিকে, প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন, এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমানের অবস্থান ও ভবিষ্যতের সম্ভাবনার কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং বিশ্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই প্রতিযোগী।


উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়ার তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স