সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে ২৬৮ পিস ইয়াবা ও ১৮ গ্রাম হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সকার ৭টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামের অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর গ্রামের কালাচাঁন মিয়ার ছেলে দেলোয়ার (২৭), নুরুল আমিনের ছেলে হিমেল তালুকদার (২৬), আব্দুল হেকিম তালুকদারের ছেলে মিলটন (৪৮)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, ওই এলাকায় মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো.রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ও হিরোইনসহ তাদের গ্রেপ্তার করে। ওইদিনেই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।




ধর্মপাশা প্রতিনিধি



