কানাডা প্রবাসীদের বৃহত্তর সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮মার্চ) ডেনফোর্থের বায়তুল আমান মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা। দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন এই ইফতার মাহফিলে ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় বাংলাদেশের কনসাল জেনারেল ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।সবার উপস্থিতিতে পুরো মাগফিল জুড়ে সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। সম্মিলিত ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।







