প্রবাসীদের সর্ব বৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো'র আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন কে ঘিরে প্রবাসীদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে নির্বাচনে অংশহগ্রহণের জন্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২০ এপ্রিল ) সন্ধ্যায় ডেনফোর্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে রনি- মারুফ -রাসেল পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।প্যানেল পরিচয় করিয়ে দেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি প্রার্থী ও বর্তমান কমিটির সভাপতি রনি চৌধুরী।
বক্তারা প্রবাসীদের সবাইকে ঐক্কবদ্ধ হয়ে কানাডায় বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে সুন্দর কার্যক্রমের মাধ্যমে সংগঠন পরিচালনা করার আহ্বান জানান এছাড়াও প্রবাসীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচিত হলে আগামী দিনে রনি -মারুফ ও রাসেল প্যানেলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্যানেলের সকল সদস্য উপস্থিত থেকে পর্যায়ক্রমে নিজেদের পরিচয় তুলে ধরেন—নিজ নিজ জন্মস্থান, শিক্ষাজীবন (স্কুল, কলেজ, উচ্চশিক্ষা), পেশাগত অভিজ্ঞতা এবং কানাডায় আগমনের পর তাদের জীবনযাত্রার পথচলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি, কেন তারা জালালাবাদ এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং কমিউনিটির জন্য তাদের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার কী—তা আন্তরিকভাবে উপস্থিত সবার সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানটি শুরু করেন প্যানেলের নির্বাহী সহ-সভাপতি মেহেদী শরীফ মারুফ এবং সঞ্চালনা করেন প্যানেলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।
এই প্রাণবন্ত অনুষ্ঠানে কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন পরিচিত মুখ, সম্মানিত কমিউনিটি লিডার এবং শুভানুধ্যায়ীরা। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন—জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি আহাদ খন্দকার, ছাদ চৌধুরী, মিজান চৌধুরী; কমিউনিটির সিনিয়র লিডার মইন চৌধুরী; গোলাপগঞ্জ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি নওয়াজ চৌধুরী সাজু ও বর্তমান সভাপতি সব্বির চৌধুরি লিটন; বিশিষ্ট সাংবাদিক নজরুল মিন্টু; কমিউনিটি ব্যক্তিত্ব বাবেল চৌধুরী, রিয়েলটর সারোয়ার আহমেদ, ভাস্কর রায় , অপু দাস, আলী খান, মহসিন চৌধুরী, আলী খান, জুবায়ের আহমেদ (CPA), দুলাল চৌধুরী, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম রিপন, লিয়াকত আহমেদ, ইকবাল আহমেদ, বাবলু চৌধুরি, সৈয়দ আব্দুল হামিদ, ইকবাল ছানা এবং রিয়েলটর হিশাম চিস্তি, সশাজাহান সেলিম বুলবুল,সাংবাদিক সাজলু লস্কর, প্রমুখ।
উল্লেখ্য , নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ মে ২০২৬ সালে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কানাডায় অবস্থানরত কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ।







